মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর
রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর

রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর

 

কে এম দুলাল হোসেন, রাঙামাটি,  কালের খবর : 

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া বয়স্ক পুরুষ হাতিটির ময়নাতদন্ত ও সৎকার প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। মৃতদেহের পাশে অবস্থান করা সঙ্গী হাতিটি সোমবার (২৭ এপ্রিল) সকালে বরুণাছড়ির গভীর জঙ্গলের দিকে চলে যাওয়ায় ময়নাতদন্তের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ শুভলং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজি জানান, সোমবার সকালে ভেটেরিনারি সার্জনসহ বন বিভাগের একটি প্রতিনিধিদল রাঙামাটি থেকে লংগদুর ভাসান্যাদাম এলাকার উদ্দেশে রওনা হয়েছেন। রবিবার পর্যন্ত মৃত হাতিটির পাশে আরেকটি হাতি অবস্থান করায় আমরা কাছে যেতে পারিনি।

আজ সকালে জানা গেছে, সঙ্গী হাতিটি বরুণাছড়ির দিকে চলে গেছে। এখন আমরা নমুনা সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করতে পারব।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বন বিভাগের নির্ধারিত নিয়ম অনুযায়ী ঘটনাস্থলেই হাতিটির মরদেহ মাটিচাপা দিয়ে সৎকার করা হবে।

রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজি বলেন, ‘হাতিটির বয়স হয়েছিল এবং দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এর আগে রবিবার (২৬ এপ্রিল) সকালে লংগদু উপজেলার ভাসান্যাদাম এলাকায় ৬০ বছর বয়সী এই পুরুষ হাতিটির মরদেহ প্রথম দেখতে পান এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা। হাতিটি ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় এবং এটি দাঁতবিহীন।

দীর্ঘদিনের সংক্রমণ ও বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম ভেটেরিনারি হাসপাতাল ও ডুলহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা একাধিকবার হাতিটিকে চিকিৎসা দিয়েছিলেন। সর্বশেষ গত ১০ এপ্রিলও হাতিটিকে ওষুধ ও বিশেষ পথ্য দেওয়া হয়েছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com