শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড। কালের খবর

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 
টাঙ্গাইলের সখীপুর উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আয়নাল হকের ছেলে মো.ছানোয়ার (৩৩)কে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ই অক্টোবর) সোলা প্রতিমা এলাকায় আয়নাল মিয়ার বাড়ির কাছেই জঙ্গলে ইয়াবা সেবনরত অবস্থায় ছানোয়ার হাতেনাতে আটক করা হয়। জানা যায়,বৃহস্পতিবার ভোর আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ছানোয়ারকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে ছানোয়ারকে মাদক আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুরুল মোর্শেদ (সহ-কমিশনার ভূমি) মাদক ব্যবসায়ী ছানোয়ারকে তিন মাসের সাজা দেয়।
এবিষয়ে সখীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ বলেন,এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com