শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর
ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত, পিতা-পুত্র গ্রেপ্তার

ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত, পিতা-পুত্র গ্রেপ্তার

কালের খবর প্রতিবেদন :

প্রিমিয়ার ব্যাংক থেকে জাল দলিলের মাধ্যমে সাড়ে ৩৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে পুত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা উভয়ই অর্থ আত্মসাৎ মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের জাকির হোসেন রোড থেকে দুদক উপপরিচালক লুৎফুল কবির চন্দন আসামিদের গ্রেপ্তার করে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার পুত্র মো. এস এম পারভেজ আলম। তাদের বিরুদ্ধে গতকাল (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালী (সিএমপি) থানায় মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. শাহ আলম ও তার পুত্র মো. এস এম পারভেজ আলম ৩ জনের স্বাক্ষর জাল করে ১১২.৯৭ শতাংশ জমি বন্ধক দেখিয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৫টি এলটিআর ও ১সিসি হাইপো এর বিপরীতে ব্যাংক থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক মামলাটি দায়ের করে।

কালের খবর/২০/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com