শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
মৌসুমী জানালেন সানির গোপন কথা

মৌসুমী জানালেন সানির গোপন কথা

বিনোদন রির্পোট, কালের খবর :

বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয় জুটি ও সফল তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। তাঁদের নিয়ে দর্শক আগ্রহের শেষ নেই। যদিও একে অপরের বিষয়ে শুধু প্রশংসাই করেছেন, কিন্তু সম্প্রতি সানির কিছু গোপন খবর জানালেন মৌসুমী। ‘রানী গুঁড়া মসলা’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তাঁরা। সম্প্রতি শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার সময় সানিকে নিয়ে কথা বলেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘মসলার বিষয়ে সানি সাহেব একটু বেশি চুজি। এ নিয়ে সানীর কিছু গোপন কথা আছে, যা অনেকেই জানে না। সে কিন্তু সব সময় গ্রাম থেকে মসলা নিয়ে আসে, নিজে পছন্দ করে কাঁচা মসলা নিয়ে আসে, তারপর এগুলো শুকিয়ে নিজে দোকানে নিয়ে যায় ভাঙানোর জন্য, এমনকি মাঝেমধ্যে মেশিন বাসায় নিয়ে আসে, নিজে দাঁড়িয়ে থেকে ভাঙায়। শুধু মসলা নয়, সরিষার তেলটাও নিজে ভাঙিয়ে ব্যবহার করে।’
মৌসুমী আরো বলেন, ‘আমরা বাসায় কোনো কোম্পানির প্যাকেটজাত মসলা ব্যবহার করি না। গন্ধটা পছন্দ হয় না, কারণ এসব মসলায় বাড়তি গন্ধ যুক্ত করা হয়, তবে এ কোম্পানির মালিক মোহাম্মদ বশির সাহেবের সঙ্গে যেদিন মিটিং হলো, সেদিন আমার কাছে মনে হয়েছে ভালো একটি পণ্য তারা বাজারে এনেছেন এবং আমি চুক্তিবদ্ধ হওয়ার আগে এই পণ্যের গুণগত মান নিয়েও আমি জেনেছি। আশা করি, এই পণ্য দিয়ে আমরাও বাসায় রান্না করতে পারব।’

ওমর সানি বলেন, ‘খাবার বিষয়টি একটু সেনসিটিভ, যে কারণে আমাদের হাত ধরে যে পণ্যটি মানুষের কাছে পৌঁছাবে, সেটি অবশ্যই ভালো মানের হতে হবে। আমি এই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলেছি, তিনিও এই বিষয়টিতে সিরিয়াস। আর মৌসুমীর বিষয়ে বলতে চাই, সে এর আগে যে কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছে, সেটাতেই সোনা ফলেছে। আশা করি এই মসলাও অনেক দূর এগিয়ে যাবে।’

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com