শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নফাঁসের অভিযোগে দুজনকে আটক

আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নফাঁসের অভিযোগে দুজনকে আটক

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নফাঁসের অভিযোগে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া (১৬) ও জোকারদিয়া এলাকায় বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূঁইয়া (১৯)।

রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। দুপুরে তাদের আড়াইহাজারের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলা থেকে দুপুরে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সিম কার্ড যার মধ্যে ৬টি বিকাশ করা, ২টি কম্পিউটারের হার্ডডিস্ক ও ১টি গ্রামীন ফোনের মডেম। তাদের কাছে ২টি ফেসবুক আইডিসহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ২০ পাতা স্কিনশট পেপার জব্দ করা হয়।
তিনি আরো জানান, একটি সংঘবদ্ধ চক্র সরকারকে বিপাকে ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রশ্নফাঁস করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এদের মূলত কেউ চেনে না, এরা পরিচয় গোপন করে এসকল কাজ করে যায়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এদেরকে ধরতে সক্ষম হয়েছি, আরো যারাই এ কাজের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, এসআই মফিজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com