শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা নিহত। কালের খবর

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা নিহত। কালের খবর

কক্সবাজার প্রতিনিধি, কালের খবর :

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্টের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক।
মাটি কাটার এক পর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, বুধবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে যন্ত্রপাতি ব্যবহার করে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com