শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
স্মার্ট প্রি-পেমেন্ট মিটার রিচার্জ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন যশোরের বিদ্যুৎ গ্রাহকরা। কালের খবর

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার রিচার্জ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন যশোরের বিদ্যুৎ গ্রাহকরা। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার রিচার্জ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন যশোরের বিদ্যুৎ গ্রাহকরা। টাকা রিচার্জ করার সাথে সাথে তাদের প্রায় দুইশ’টি টোকেন নম্বর মিটারে এন্ট্রি দিতে হচ্ছে। যা নিয়ে রিতিমত হিমশিম খাচ্ছেন অর্ধলাখ গ্রাহক।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের দুটি সার্কেলের আওতায় যশোরে প্রায় এক লাখ ১০ হাজার গ্রাহক রয়েছেন। এরমধ্যে বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর আওতায় ৫২ হাজার দুইশ’ ও বিভাগ-২ এর আওতায় ৫৭ হাজার ৭৪৬ জন গ্রাহক রয়েছেন। ইতিমধ্যে শহরজুড়ে গ্রাহকের বাড়িতে মিটার বসানোর কাজ শেষ হয়েছে।

যশোরের গ্রাহকদের কাছে প্রি-পেমেন্ট মিটার এখন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। মিটারে টাকা রিচার্জ করতে গিয়ে মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মিটারে টাকা রিচার্জ করতে গিয়ে জানুয়ারী থেকে ব্যাপকভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, চলতি ফেব্রুয়ারি মাসে মিটারে টাকা রিচার্জ করলেই তাদেরকে প্রায় দুইশ’টি টোকেন নম্বর এন্ট্রি দিতে হচ্ছে। তা না হলে মিটারে টাকা রিচার্জ হচ্ছে না বা বিদ্যুৎ সংযোগ চালু হচ্ছে না। যা অত্যন্ত ঝামেলাপূর্ণ কাজ।

যশোর বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ মহিম বলেন, দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করায় অ্যাপসে কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যুতের পুরনো মূল্যে মিটারের অ্যাপস সেটিং করা হয়েছে। এ কারণে ফেব্রুয়ারি মাসে গ্রাহককে মিটারে প্রথমবার রিচার্জ করলেই শতাধিক টোকেন নম্বর দেয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com