শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪জনের কারাদন্ড। কালের খবর

অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪জনের কারাদন্ড। কালের খবর

মোহা : মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কালের খবর :
শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে ৪জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার( ১মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৬নং বাধ এলাকায় উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ভর্তি ট্রাক ও ট্রলি সহ চারজনকে হাতেনাতে আটক করেন এবং প্রত্যেক জনকে একমাস করে কারা দন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলো জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম(২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন(২৭) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু(৩৪) ও নারায়নপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন(২৩)। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান বৃহত্তর জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলমান প্রক্রিয়া এবং অভিযান চলতেই থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com