শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তি করা সেই প্রধান শিক্ষক গ্রেফতার। কালের খবর

কুষ্টিয়ায় বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তি করা সেই প্রধান শিক্ষক গ্রেফতার। কালের খবর

মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের চাইল্ড হেভেন স্কুলের বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষক আবু সালেহ গ্রেফতার। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবক মামলা দায়ের করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কয়া গ্রাম থেকে শিক্ষক আবু সালেহকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন
ভুক্তভোগী ছাত্রীরা বলেন, আমরা নিয়মিত বোরকা পরে স্কুলে যায়। স্কুলের প্রধান শিক্ষক সালেহ স্যার আমাদের বোরকা পরতে নিষেধ করেছেন। বোরকা পরে স্কুলে গেলে তিনি আমাদের বিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন। তিনি আমাদের হেনস্তা করেছেন এবং নবীকে কটুক্তি করেছেন। আমরা উপযুক্ত বিচার চাই।


হেনস্তার শিকার ছাত্রী ও অভিভাবকরা বলেন, বোরকা পরতে নিষেধ করা ও হেনস্তা করায় সোমবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আবু সালেহ অফিস রুমে কয়েকজন অভিভাবক ও ছাত্রী গিয়েছিলাম। আমরা প্রতিবাদ করলে ওই শিক্ষক বোরকা পরে স্কুলে আসতে নিষেধ করেন এবং অভিভাবকদের সামনে নবীকে কটুক্তি করেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করে বিক্ষোভ করে এলাকাবাসী, ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবক। পরে গতকাল মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক।


এ বিষয়ে কথা বলার জন্য কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।এ ব্যাপারে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, তদন্ত করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তির মামলায় প্রধান শিক্ষক আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করতে খুব বেগ পেতে হয়েছে। সে পার্শ্ববর্তী উপজেলায় বিভিন্ন এলাকায় চলন্ত অবস্থায় ছিলেন। পরে বুধবার ভোরে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com