শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে গাছে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার। কালের খবর

শাহজাদপুরে গাছে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিণ পাড়া গ্রামে কাঠাল গাছে ঝুলান্ত সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

জানা যায়,মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে প্রতিবেশী আজিদা বেগম নামের এক বৃদ্ধা মহিলা মশিপুরে রাজ্জাক ব্যাপারীর বাড়ির কাঁঠাল গাছের দিগে তাকাইলে দেখতে পায় গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে খবর দিলে। রাজ্জাক বেপারী ও তাদের সদস্যরা গাছে অপরিচিত যুবকের লাশ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পরে। এ খবর মুহুর্তেই ছড়িয়ে পরলে শত শত নারী পুরুষ ওই বাড়ীতে লাশ দেখার জন্য ভীড় করে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে যুবকের মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠায়। সাদ্দাম হোসেনের মামাতু ভাই জানান, ১৫দিন বয়সে সাদ্দামের মা মারা যাওয়ায় শাহজাদপুর শহরের মনিরামপুর মামার বাড়ীতেই বেড়ে উঠে। এরপর বড় হয়ে রিক্সা, ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করতো। ৪/৫ বছর আগে মশিপুর মধ্যপাড়া গ্রামে গুড় বিক্রেতা শহীদ আলীর মেয়ে খাদিজাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই সাদ্দাম মাদকাসক্ত হয়ে পরে। ফলে ঠিকমত উপার্জন না করায় স্ত্রী খাদিজার সাথে সম্পর্ক ভাল যাচ্ছিলনা। স্ত্রী তাকে ছেড়ে গত এক বছর ধরে ঢাকায় গার্মেন্টস কারখানায় কর্মরত আছে। এর ফলে একাকী জীবনযাপন করে হতাশাগ্রস্থ হয়ে পরে সাদ্দাম। তার ঘরে দেড় বছরের একটি ছেলে রয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিকভাবে সাদ্দামের লাশ উদ্ধারের ঘটনা আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। পারিবারিক হতাশা থেকেই সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com