শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় শিবির নেতা হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন। কালের খবর

কুষ্টিয়ায় শিবির নেতা হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে আব্দুল্লাহ আল মঞ্জু (১৭) নামের শিবির নেতাকে হত্যার দায়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলীর ছেলে আব্দুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরেক দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল পলাতক রয়েছে। এছাড়া এ মামলায় ২৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে তার বাড়ির পাশে পূর্বপরিকল্পিতভাবে ফালা দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার এই রায় দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com