শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
অসুস্থ মায়ের খোঁজ রাখে না ৯ সন্তানের কেউ। কালের খবর

অসুস্থ মায়ের খোঁজ রাখে না ৯ সন্তানের কেউ। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

বয়সের ভারে নুয়ে পড়েছে রাবেয়া বেগম (৭২) শরীর। যশোরের মণিরামপুর উপজেলার চান্দুয়া গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। অসহ্য কষ্ট সয়ে একে একে সুন্দর এ পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন ৯ সন্তানের। অথচ শেষ বয়সে পাশে নেই সন্তানদের কেউ।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়,
বিধবা এই বৃদ্ধা গত ৪ জানুয়ারি অসুস্থ অবস্থায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট আর বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালের ‘এক্সটা ওয়ান’ বেডে ভর্তি হয়েছেন । রাবেয়া বেগম ৯ সন্তানের মুখ দেখতে উদগ্রীব হয়ে হাসপাতালের বেডে শুয়ে নয়ন জলে বুক ভাসাচ্ছেন। অথচ এই মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে সব যন্ত্রনা ভুলে সন্তানকে সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন। সেই মায়ের জীবন সায়াহ্নে সন্তানদের কেউ তার পাশে আসার সময় নেই।

বৃদ্ধার পাশের বেডের রেহেনা জানান, তিনি ৩ দিন ধরে হাসপাতালে আছি। এরমধ্যে খোঁজ নিতে বৃদ্ধার কাছে কাউকে আসতে দেখিনি।

বৃদ্ধার ছোট ছেলে জয়পুর গুপেরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল সালামের সাথে কথা হয়। তিনি জানান, মাঠে কাজ থাকায় মায়ের খোঁজ নিতে পারেননি। বাকি ভাই-বোনেরা কেনো খোঁজ নিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে সালাম জানান, মা’র খোঁজ নিলে তাদের পয়সা খরচ হবে।

মণিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক অণুপ কুমার বসু জানান, গত ৪ জানুয়ারি ওই বৃদ্ধা নিজেই এসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তির পর থেকে বৃদ্ধার কোন সন্তান কিংবা আত্মীয়-স্বজন খবর নেয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই বৃদ্ধার ওষুধ আর খাবার দেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com