শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের বিক্রির ঘর উদ্ধার ও প্রক্রিয়া। কালের খবর

শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের বিক্রির ঘর উদ্ধার ও প্রক্রিয়া। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন শেষে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

জানা গেছে উপজেলার গাড়াদহ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৭ টি ঘরের বিষয়ে উপকারভোগীদের সাথে আলোচনা করে জানা যায় তারা দারিদ্রতার কারনে অবৈধভাবে ঘরগুলো বিক্রি করে এবং তারা এর জন্য নিজেদেরকে অপরাধী বলে শিকার করেন। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী সাদিয়া আফরিন একটি তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত কমিটির রিপোর্টে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাপে অঙ্গীকারনামাসহ উপকারভোগীদের মাঝে টাকা ফেরতের ব্যবস্থা করেন এবং ঘরগুলো তার হেফাজতে রাখেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি আরও জানান অবৈধভাবে যারা ঘর ক্রয় করেছিলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘরগুলো প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরগুলো
বিতরন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com