শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সন্দ্বীপে সাংসদের ভাইয়ের তাণ্ডব প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও ভাংচুর। কালের খবর

সন্দ্বীপে সাংসদের ভাইয়ের তাণ্ডব প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও ভাংচুর। কালের খবর

চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর :

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় আত্ম মানবতার সেবায় প্রতিষ্ঠিত, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়ার অর্থায়নের পরিচালিত আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ফাউন্ডেশনের দেয়ালে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে নিচে ফেলে গিয়েছে তারা।
মঙ্গলবার সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন কার্যালয়ে স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার আপন ছোট ভাই, বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানের নেতৃত্বে শতাধিক লোকের মিছিল নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা।
হামলাকারীরা ফাউন্ডেশন এর চেয়ার, টেবিল, প্রধানমন্ত্রীর ছবি সম্মেলিত ফ্রেম, বিভিন্ন আসবাবপত্র ভাংচুর সহ নগদ লুটপাট করেছে বলে অভিযোগ করে তারা।

হামলার প্রতিরোধ করতে গেলে ফাউন্ডেশন এর দুইজন কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। হামলায় আহত মোহাম্মদ মুন্সি ও রিয়াদকে বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আব্দুল কাদের মিয়া পক্ষ থেকে মামলা করার চেষ্টা করলেও সাংসদ মাহফুজুর রহমান মিতা এই ঘটনায় তার ছোট ভাইকে এজহারে রেখে মামলা না গ্রহণ করতে স্থানীয় প্রশাসনকে নানান ভাবে চাপ প্রয়োগ করে আসছেন। সাংসদের ব্যক্তিগত সহকারী ও হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনকে ঘটনার পর থেকেই সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জের রুমে পাঠিয়ে বসিয়ে রেখেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মামলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের লোকজন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com