শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ফাঁকা গুলিতে নারীর মৃত্যু। কালের খবর

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ফাঁকা গুলিতে নারীর মৃত্যু। কালের খবর

 

চান্দগাঁও থানা
চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর :

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ইয়াবাসহ আটকের পর দুই মাদক কারবারিকে ফাঁড়িতে নেয়ার পথে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া ‘ফাঁকা গুলিতে’ এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামলায় আহত হন দুই পুলিশ সদস্য।

শনিবার রাত ৮টার দিকে নগরীর কালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলার বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

তিনি বলেন, ‘দেলোয়ার ও হানিফ নামের দুজনকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটকের পর কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ। এসময় ওই এলাকার তৃতীয় লিঙ্গের কিছু মানুষ পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।’

এদিকে ঘটনার সময় পুলিশের ছোড়া ফাঁকা গুলিতে নাজমা নামের এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৃতীয় লিঙ্গের মানুষ ও মাদককারবারিদের হামলায় দুই পুলিশ সদস্যও আহত হন।

গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যুুর বিষয়ে কিছু না বললেও দুই পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেন মোখলেছুর রহমান। বলেন, ‘হামলায় ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের (হামলাকারীদের) কোনো হতাহত আছে কি না জানি না।’

তবে নাম-পরিচয় প্রকাশ না করলেও কালুরঘাটের ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, ‘এক নারীর মৃত্যুর খবর শুনেছি, তবে নাম পরিচয় জানি না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com