শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে বাঁশের খুঁটিতে ৭০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ। কালের খবর

যশোরে বাঁশের খুঁটিতে ৭০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

ঘরে ঘরে বৈদ্যুতিক সংযোগ আছে, বৈদ্যুতিক তারও ঝুলানো আছে, নেই শুধু বৈদ্যুতিক খুঁটি। যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়াডের ধর্মতলা খ্রিস্টান মিশনপাড়া এবং গাজীপাড়া এলাকায়।
এ এলাকায় প্রায় ৭০০ বাড়িতে বাঁশের খুঁটি ও ঘরের সাথে বেঁধে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি বসানোর দাবি এবং একাধিকবার এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন বিদ্যুৎ অফিসে। কিন্তু অভিযোগেও কোন ফল পাননি এমনই জানিয়েছেন এলাকাবাসী। ফলে এই এলাকার শিশুসহ প্রায় আড়াই হাজার মানুষ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন।
সরেজমিনে দেখা যায়, অনেকের ঘরের টিনের উপর দিয়ে অন্য পরিবারে সংযোগ টানা হয়েছে বাঁশের উপর ভর করে । অনেক স্থানে তারের ভারে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাওবা হেলে থাকা বাঁশ অন্য একটি বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
খোলাডাঙ্গা ব্যাপ্টিস্ট চার্চ-যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর সেই প্রার্থনালয়েও ছাড় দেয়নি বিদ্যুৎ অফিস। এখানেও বেঁধে রেখেছে ওয়ালে লোহার সিকের সাথে বিদ্যুৎ সংযোগের তার। এখানে প্রতি শুক্রবার এবং রোববার খ্রিস্টান সম্প্রদায়ের অসংখ্য লোক ঈশ্বরের প্রার্থনায় মগ্ন হয়। আর কোনক্রমে বিদ্যুৎ সংযোগের বিচ্ছিন্ন হলে দুর্ঘটনায় প্রাণহানিসহ ক্ষয়-ক্ষতি হতে পারে এমনই অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগীরা জানান, বৃষ্টি ও ঝড়ের সময় ঘর থেকে তারা বের হতে পারেননা। মাঝে মাঝে তারে তারে ঘর্ষণে আগুনের ধোঁয়াও তৈরি হয়।
ভুক্তভোগী গোলাম মোস্তফা কামাল জানান, এ বিষয়ে বিদ্যুৎ অফিসে বহুবার অবহিত করা হয়েছে; কিন্তু কোন কাজ হয়নি। ছোট বাচ্চাদের নিয়ে আমরা বাস করি সবাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।
বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ওই এলাকার লোকেরা লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, আগামিতে নতুন প্রকল্প আসলে কাজ শুরু হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com