শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে পাল্টা পাল্টি কর্মসূচী । কালের খবর

শাহজাদপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে পাল্টা পাল্টি কর্মসূচী । কালের খবর

dav

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি,  কালের খবর :  সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুগ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকেলে প্রতিপক্ষ কর্তৃক থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজির রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেনসহ তার নেতৃত্বাধীন অটোরিকশা চালকদের বিরুদ্ধে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতি। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামিলীগ অফিসে চেইন মাস্টার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বঙ্গবন্ধু শেখ মুজির রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম কালু, সিএনজি চালক মোঃ অপু ও মোঃ রেজা বলেন, সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেন কর্তৃক চাঁদাবাজীর প্রতিবাদ করায় তার নেতৃত্বে একদল লোক আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুরসহ আমাদের মারপিট করে। এসময় আমাদের অফিসের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে তারা।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে মোক্তার হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করি। আমি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আমার দাড়া এমন কাজ করার প্রশ্নই আসে না। বরং আমি যদি দেখি কোথাও বঙ্গবন্ধু বা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি পড়ে আছে তখন আমি নিজে সেটা তুলে সুন্দর জায়গায় রেখে দেই। আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাজেদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান আলী সহ সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com