বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২ তম জন্মবার্ষিকী

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২ তম জন্মবার্ষিকী

কালের খবর প্রতিবেদন :

১৫ই ফেব্রুয়ারি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২ তম জন্মবার্ষিকী। আর এই জন্ম বার্ষিকী উপলক্ষে মরমি এই গীতি কবিকে ভিন্নভাবে স্মরণ করছে দেশের অন্যতম অডিও প্রতিষ্ঠান ‘ঈগল মিউজিক’। বাউল সম্রাটের জীবনকর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ। ডকুমেন্টারিটি প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে ঈগল মিউজিকের চেয়ারম্যান কচি আহমেদ জানান, ‘শাহ আব্দুল করিম ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অজস্র বাউল গান রচনা করেছেন। যা আজ সমান ভাবে জনপ্রিয়। তিনি তার জীবদ্দশায় রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেয়েছেন যার মধ্যে ‘একুশে পদক’ অন্যতম। আমরা তার জীবনকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সচেষ্ট। আর তাই আমরা মরমি এই কবি কে শ্রদ্ধা জানাতেই তার জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন এবং কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছি, যার মাধ্যমে এখনকার তরুণ সমাজ বাউল সম্রাট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। আমরা বাউল গানের এই সাধক কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এ প্রসঙ্গে বাউল পুত্র শাহ নুর জালাল করিমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বাবা কে নিয়ে এরকম সুন্দর একটি পরিকল্পনা নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যোগ। এই ডকুমেন্টারিটি তৈরির কাজে সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ আমাদের বাড়িতে এসেছিলেন। এরকম সুন্দর একটি উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে ঈগল মিউজিক কে ধন্যবাদ। তারা তাদের এই চেষ্টায় প্রশংসার দাবি রাখে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com