শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের হাতে দুই নারী মাদক কারবারি গ্রেফতার। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের হাতে দুই নারী মাদক কারবারি গ্রেফতার। কালের খবর

ইয়াছিন আরাফাত (আশিক) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া- সরাইল বিশ্বরোড ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রোজিনা আক্তার (২৫) ও হাছিনা বেগম (৪০) নামে ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

১৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে রোজিনা আক্তার (২৫) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৪০)।

জানা গেছে, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মাননীয় পুলিশ সুপারের দিক নির্দেশনায় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টপাড়া মোড় হইতে রোজিনা আক্তার (২৫) নিকট হইতে বডিতে অভিনব কায়দায় রক্ষিত ২৫ টা মাদকদ্রব্য ফেনসিডিল এবং হাছিনা (৪০) এর হেফাজত হইতে ২২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সর্বমোট ফেনসিডিল পরিমাণ ৪৭ বোতল ।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com