বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার জাকিরকে হারিয়ে ব্যারিস্টার সুমনের জয় লাভ। কালের খবর

নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার জাকিরকে হারিয়ে ব্যারিস্টার সুমনের জয় লাভ। কালের খবর

কালের খবর ডেস্ক :

মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা প্রায় লক্ষাদিক দর্শক উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ পুরো খেলাটি। অনেকে আবার ছুটে আসেন খেলার পাশাপাশি সোস্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যাক্তি ব্যারিস্টার সুমনকে এক নজর কাছে থেকে সরাসরি দেখার জন্য। ৯০ মিনিটের খেলায় ২-১ গোলে ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশকে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয় লাভ করেন।

সৌদিআরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রিড়া সম্পাদক নাছির উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম প্রমুখ।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদকে ধন্যবাদ জানান এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে সকল যুবকদের তিনি আহ্বান জানান।

খেলা শেষে ব্যারিস্টার সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com