রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন । কালের খবর

সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন । কালের খবর

এম আই ফারুক আহমেদ , কালের খবর, ঢাকা :

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এসময় সাত কিলোমিটার এলাকার বাসা বাড়ির পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার। সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য তিতাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, রাজনৈতিক প্রভাবশালিদের ছত্রছায়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি জানান, ইতিমধ্যে এই উপজেলায় দশ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com