শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
৫০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে পদ্মাবত

৫০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে পদ্মাবত

কালের খবর ডেস্ক : নানা নাটকীয়তা এবং আইনী জটিলতা শেষে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমা পদ্মাবত। ছবিটি মুক্তির পর মাত্র ১৯ দিনের মধ্যেই গোটা বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

মেবারের রানি পদ্মাবতীকে দেখে মুগ্ধ হয়েছিলেন আলাউদ্দিন খলজি। তার রূপের ঝলকে সম্মোহিত হয়েছিলেন খলজি। আর তাই তো, পদ্মাবতীকে এক ঝলক দেখার জন্য উন্মুখ হয়েছিলেন তিনি। কিন্তু, মহারাওয়াল রাজা রতন সিং কিছুতেই খলজির সামনে রানিকে নিয়ে আসতে রাজি হননি। এরপরই খলজির সঙ্গে যুদ্ধ শুরু হয় রতন সিং-এর। কিন্তু, ছল করেই রতন সিংকে যুদ্ধে পরাস্ত করেন খলজি। রতন সিং-এর মৃত্যুর খবর পেয়ে জহরের আগুনে নিজেকে সপে দেন রানি পদ্মাবতী।

আর সেই কাহিনী অবলম্বনেই পদ্মাবত তৈরি করেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। যে সিনেমার শুটিং শুরুর পর থেকে রাজপুত কারনি সেনা বিক্ষোভ শুরু করে ভারতের একাধিক রাজ্যে। মুক্তির পরও তাদের সেই বিক্ষোভ অব্যাহত রয়ে যায় ভারতের ৪টি রাজ্যে। কিন্তু, এত বাধা বিপত্তি সত্ত্বেও ভালো ব্যবসা করছে পদ্মাবত।

জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গোটা বিশ্বব্যাপী পদ্মাবত নাকি ইতিমধ্যেই প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। মুক্তির পর মাত্র ১৯ দিনের মধ্যেই গোটা বিশ্বব্যাপী ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে বনশালির সিনেমা। যে রেকর্ড বাহুবলী টু-কেও পেছনে ফেলে দিয়েছে।

জানা যাচ্ছে, আর মাত্র কয়েক দিনের মধ্যেই ৫৫০ কোটির ব্যবসা করে ফেলবে দীপিকা, রণবীর সিং এবং শহিদ কাপুরের সিনেমা। ফলে, বাহুবলী টুকে পিছনে ফেলে দাপটে পেছনে ফেলে দিয়ে ব্যবসা শুরু করেছে পদ্মাবত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com