রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে ডাকাতি কালে গ্রেফতার ৩ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কালের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে ডাকাতি কালে গ্রেফতার ৩ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক কৌশিক আহম্মেদ খোন্দকার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ রাসেল (২৮), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২) ও জয়নাল আবেদিন সুমন (২৩)। তাদের মধ্যে রাসেলকে ৩ দিনের ও অন্য দুজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুদ্দিন জানান, চলতি বছরের ১৬ এপ্রিল রাতে সীতাকুণ্ডের সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে রাখা এমটি এশিয়ান গ্লোরি নামের স্ক্র্যাপ জাহাজে হামলা চালায় একদল ডাকাত।

এ সময় জাহাজে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যান ডাকাতরা। এ ঘটনায় তদন্তে নেমে ওই ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করানো হলে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ওই রাতে বিকাশ দাস, রাসেল ও দিলীপ দাসসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল জাহাজের তিন-চার জায়গায় কোটা লাগিয়ে রশি নিক্ষেপ করে জাহাজে উপরে উঠে পড়ে। এ সময় তাদের কাছে ধারালো অস্ত্র ছিল।

ডাকাতদলের অতর্কিত আক্রমণে জাহাজের ইনচার্জ ধর্ম জয়সহ প্রহরীরা গুরুতর আহত হন। পরে ডাকাতদলের সদস্যরা জাহাজের স্টোররুমের তালা ভেঙে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস. এস. ও তামাসহ আনুমানিক ৭ মেট্রিক টন মালামাল অন্য ট্রলারে করে লুট করে নিয়ে যান।

জিয়া হাবীব আহসান আরও বলেন, এ ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে। পরবর্তীকালে সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ বাদী হয়ে আদালতে মামলা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com