রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে জমি নিয়ে সংঘর্ষে ছোট ভাই খুন। কালের খবর

সখীপুরে জমি নিয়ে সংঘর্ষে ছোট ভাই খুন। কালের খবর

আহমেদ সাজু (টাঙ্গাইল) সখীপুর, কালের খবর : টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ফালু মিয়ার (৬০) খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার কামালিয়াচালা মধ্যে পাড়ায় এ সংঘর্ষ ঘটেছে। এ সময় ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮) আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবর আলী (৬৫) ও ছেলে নাজিম (৩৮) সখীপুর থানায় উল্টো ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে আসলে রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরা (৪০)সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়ে খুন হওয়ার বিষয়ে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানায়, ক্রয়কৃত জমিতে কাটা তারের বেড়া দিয়ে ফালু ও তার ছোট ভাই টিপু বাড়ি নির্মাণ করে। সেই জমির কাটা তার ভেঙ্গে বড় ভাই বাবর আলী ও তার ছেলে নাজিম ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে সংবদ্ধ চক্রের দা, শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া গুরুতর আহত হয়। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় মারা যায়। এ সংঘর্ষে ফালুর মিয়া স্ত্রীর আজিবন নেছার হাত ভেঙ্গে যায়, তার ছেলে রিপনের মাথা ফেটে যায়। এ সময় প্রতিবেশী মুঙ্গল আলী ও তার স্ত্রী হালিমা গুরুতর আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com