শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দেবিদ্বারে ৩৩ টি প্রাইভেট হাসপাতাল- ডায়োগনেষ্টিক সেন্টারের ১৭ টি পরিদর্শন। কালের খবর

দেবিদ্বারে ৩৩ টি প্রাইভেট হাসপাতাল- ডায়োগনেষ্টিক সেন্টারের ১৭ টি পরিদর্শন। কালের খবর

কুমিল্লা প্রতিনিধি, কালের খবর :

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ কার্যকরের শেষ দিন (রোববার) দেবিদ্বারে বিশেষ অভিযানে একটি পাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানাসহ বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার দুপুরে দেবিদ্বার উপজেলা সদরের চান্দিনা সড়কের মাথায় অবস্থিত অনিবন্ধিত ‘আল মদীনা জেনারেল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার’কে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বৈধ কাগজপত্র তৈরী না করা পর্যন্ত হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রাইভেট হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টার পরিদর্শন টিম।

বৃহস্পতিবার থেকে জেলা সিভিল সার্জনের নির্দেশে দেবীদ্বার উপজেলার ১৬টি প্রাইিভেট হাসপাতাল এবং ১৭টি ডায়োগনেষ্টিক সেন্টার (মোট ৩৩টি হাসপাতাল- ডায়োগনেষ্টিক সেন্টার) তদারকীতে গঠিত ৩ সদস্যের উপজেলা প্রাইভেট হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টার পরিদর্শন টিম রোববার সকাল পর্যন্ত ১৭টি হাসপাতাল ডায়োগনেষ্টিক সেন্টার পরিদর্শন করেন। এর মধ্যে ‘আল মদীনা জেনারেল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার’ নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ কোন কাগজ পত্র তৈরী না করেই কার্য়ক্রম অব্যাহত রাখায় হাসপাতালটি বন্ধ ও জরিমানা করা হয়।

বিশেষ অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার। এসময় উপজেলা প্রাইভেট হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টার পরিদর্শন টিমের নেতৃত্বে ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক এবং পরিদর্শন তদন্ত কমিটির ৩ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসাল্টেন্ট অর্থপেডিক ডাঃ সফিউল উমাম, মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম শাকিল, ল্যাব টেকনোলজিস্ট অলিউল্লাহ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com