রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরের গালায় বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচার হল নৌকায়। কালের খবর

শাহজাদপুরের গালায় বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচার হল নৌকায়। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি,  কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ নং গালা ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফের চাল গত বুধবার নানা অনিয়মের মধ্যে দিয়ে গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরন করা হয়।

এদিকে বুধবারের চাল বিতরনের নানা অনিয়মের চিত্র সংবাদকর্মীদের নজরে আসে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুর প্রায় ১ টার সময়ে গালা হতে পার্শ্ববর্তী জেলা পাবনার বেড়া হাটে ভিজিএফের চাল বিক্রির উদ্দেশ্য নৌকা পথে পাচার হবার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭৫০ কেজি চালসহ মোতালেব মোল্লা ( ৪২) ও মোঃ শাহিন (২২) কে পাওয়া যায়। তাদেরকে চালের ব্যাপারে জিজ্ঞেসা করা হলে তারা বলেন, বুধবার গালা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কালো বাজারে ৭৫ টা স্লিপ ক্রয় করে লেবার দিয়ে চাল উত্তোলন করে আজ বিক্রয়ের উদ্দেশ্য বেড়া নিয়ে যাচ্ছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ ধরনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com