শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ঘটনা স্থলে নিহত ১ গুরুতর আহত ৩। কালের খবর

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ঘটনা স্থলে নিহত ১ গুরুতর আহত ৩। কালের খবর

মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর :
মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের শংকরদীপাড়ের ভোট কেন্দ্রে মাঠে প্রায় দুপুর ১২.৩০ ঘটিকায় মিথেন গ্যাসের বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফরনে ঘটনা স্থলে নিহত ১ জন গুরুতর আহত ৩ এবং আহত ২ জন। নিহত ১ জন ও গুরুতর আহত জনদের নাম ও ঠিকানা জানা যায় নি তবে স্থানীয় সুত্রে জানা যায় তাদের বাড়ি ফরিদপুর জেলার নগর কান্দা থানার বাসিন্দা । তাদের বয়স প্রায় ৩৫ বছর । নিহত গুরুতর আহতদের মধ্যে ৩ জন বেলুন বিক্রেতা ১ জন ভ্যান চালক।আজ ১৫/০৬/২২ তারিখে সকাল ১০ ঘটিকা সময় বেলুন বিক্রতারা বেলুন বিক্রি করতে থাকে ইতি মর্ধে তাদের গ্যাস বেলুন শেষ হয়ে যায় তখন তারা মাঠের পার্শ্বেই গ্যাস বেলুনে ভর্তি শুরু করে হঠাৎ বিকট শব্দ হয়ে সিলিন্ডার বাস্ট হয়ে যায়। শব্দ শুনতেই এলাকার লোকজন এসে নিহত জনের দুই হাটুর উপরে ও গুরুতরদের হাটুর নিচে দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান তাদেরকে রাজৈর থানা পুলিশ এলাকার সহজগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ প্রদীক চন্দ্র একজনকে মৃত বলে ঘোষণা দেন এবং বাকি জনের অবস্থা আশংকা জনক বলে ফরিদপুর মেডিকেল হাসপালে রেফার করেন। এদিকে সিলেন্ডারের স্টীল দিয়ে সেখানকার মৃত ইউনুস বয়াতির ছেলে সামাদ বয়াতির ঘরের টিন ও আসবাপত্র ভাংচুর ক্ষতি হয় ও তাহার স্ত্রী হাওয়া বেগম ৪০ কানে আঘাত প্রাপ্ত হন। এ ছাড়া আরও দুলাল মোল্লার ছেলে আফনান মোল্লা ১০ ও টুটুল মোল্লার ছেলে তামিম মোল্লা ৫ আহত হন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com