রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে চোর আতংকে এলাকাবাসী। কালের খবর

সখীপুরে চোর আতংকে এলাকাবাসী। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা গ্রামসহ আশেপাশের কয়েকটি এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী মধ্যে চরম আতংক বিরাজ করছে।

কাহারতা গ্রামের মতো এমন জনবহুল এলাকায় চুরির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী । গত কয়েকদিনে কয়েক বাড়িতে চুরি হয়েছে। এলাকার বাসিন্দা আব্দুল হালিম মিয়া বলেন,তিন রাত আগে আমার ছোট ভাইয়ের ঘরে টিনের বেড়া কেটে মূল্যবান জিনিস চুরি হয়েছে। কাহারতা গ্রামের উত্তর পাড়ার গরু ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়িতে একই কায়দায় চোরচক্র টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।এদিকে কাহারতা পৌরএলাকার দক্ষিণ পাড়া মৃত গোলাম রাব্বানী রেখে যাওয়া একমাত্র আয়ের উৎস মাহিন্দ্র ট্র্যাক্টরের ব্যাটারী ও যন্ত্রপাতি চুরি করেছে। গোলাম রাব্বানী স্ত্রী জানান,গত কিছু দিন আগে আমার স্বামীর অকাল মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান,ধার -দেনায় কেনা এ গাড়ির আয় দিয়ে সন্তানাদি নিয়ে অতি কষ্টে সংসার পার করছিলাম।আমার গাড়ি মালামাল চুরি যেন মরার উপর খাড়ার ঘা।

এ বিষয়ে সখীপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম শফি(১নং)এবং ফজলুর রহমান ফজলু(২নং)জানান,চুরির ঘটনা নিয়ে চিন্তিত।আমরা বিষয়টি এলাকার জনগণ ও প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত সমাধানের চেষ্টা করবো

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com