রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ মধ্যস্থতা করতে গিয়ে আহত-৩। কালের খবর

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ মধ্যস্থতা করতে গিয়ে আহত-৩। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া যশোর থেকে,  কালের খবর : যশোরের বাঘারপাড়ায় জমি ভাগাভাগির মধ্যেস্থতা করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে । গত সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজি সিশুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হাশেম আলী মোল্লার দুই ছেলে গোলাম মোস্তফা (৫০) ও সামসুর আলী (৪০) এবং চাচাতো ভাই মকবুল মোল্লার ছেলে শামীম হোসেন (৪০)। উভয়ের বাড়ি একই গ্রামে। আহত গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, সোমবার বিকেলে আমার পিতা হাশেম মোল্লা এবং তার দুলাভাই তুরাফ শেখের জমি ভাগাভাগি হচ্ছিলো। জমি ভাগাভাগির উদ্দেশ্য মাপজোপের সময় আমি এবং আমার ভাই সামসুর আলী এবং আমাদের চাচাতো ভাই শামীম মধ্যেস্থতা করছিলাম। হঠাৎ দুইপক্ষের মধ্যে মাপামাপি নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমাদের চাচাতো ভাই বসারত মোল্লার তিন ছেলে মিজানুর(৫০), তালেব(৩৫), মহাসীন(৩২)এবং মিজানুরের ছেলে বিল্লাল (২২) ও পারভেজ (২৫) আমাদের উপর বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে গোলাম মোস্তফা, শামীম এবং সামসুর গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com