বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

কালের খবর ডেষ্ক : ক্যাথলিক ধর্মালম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভ্যাটিক্যান সিটিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইতালির রাজধানী রোম থেকে সকালে (স্থানীয় সময়) ভ্যাটিক্যান সিটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সকাল ১০টায় ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।

হোটেল পার্কো ডি প্রিনসিপি থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় বের হন শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিট) রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং আইএফআইডির সহ-সভাপতি ক্লডিয়া রিচার্ড বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে ইতালির পার্কো ডি প্রিনসিপি গ্রান্ড হোটেলে নিয়ে যাওয়া হয়।

ইতালি আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com