রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কালের খবর প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাটাবন মোড় থেকে নীলক্ষেত অভিমুখে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানে বলেন, স্পষ্ট ভাষায় অবৈধ শাসক গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, কেবল দেশনেত্রীর নির্দেশেই জাতীয়তাবাদী শক্তি এখনো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে, তবে আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না, প্রিয় মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক আশু কারামুক্তি দিন, অন্যথায় এদেশের দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদকে ঝেটিয়ে বিদায় করা হবে।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানে নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, মির্জা ইয়াসিন আলী, সহ-সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু ফায়সাল জিহাদ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রনেতা রমিজ হায়দার, সহ-সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিভিন্ন হল ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, সিটি ল’ কলেজের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com