বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটলো সানীর

তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটলো সানীর

কালের খবর ডেস্ক: ভিরামাদেবী’র নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন সানী লিওন। চেন্নাইয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। এই অভিনেত্রীকে সিনেমাটিতে যোদ্ধা রাজকুমারীর চরিত্রে দেখা যাবে। এই পিরিয়ড ড্রামা ‘ভিরামাদেবী’ এর মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটলো সানীর। সিনেমাটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

জানা যায়, সব মিলিয়ে বিশাল বাজেটের এ সিনেমায় কম্পিউটার গ্রাফিকস এর প্রাধান্য থাকতে পারে। স্টিভস কর্নারের ব্যানারে চলচ্চিত্রটির প্রযোজনা করবেন পনসে স্টেফান। সিনেমাটিতে অভিনয় করার জন্য সানী তলোয়ার চালনা এবং অশ্ব চালনায় প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেয়ার জন্য পাঁচ মাস সময় লেগেছে বলে জানা গেছে।
সানী লিওন বলেন, আমি অ্যাকশন সিক্যুয়েন্সে কাজ করতে সবসময়ই পছন্দ করি। এমন একটি গল্পের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। দক্ষিণী সিনেমা আমার খুবই পছন্দের। এখানে আমার অনেক ভক্ত আছেন। গল্পে আমার চরিত্রটি খুবই শক্তিশালী।সিনেমাতে অন্য এক সানীকে দেখতে পাবেন বলে তিনি ভক্তদের আশ্বাস দেন।

বুধবার টুইটারে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন সানী লিওন। সেখানে দেখা যায় হাত দিয়ে ইট ভাঙার চেষ্টা করছেন তিনি। ক্যাপশনে সানী লিখেছেন, আমি শপথ করছি হাত দিয়ে ইটকে টুকরো টুকরো করে ফেলব।ধারণা করা হচ্ছে, ভিরামাদেবীর শুটিং সেট থেকেই স্থিরচিত্র তোলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com