বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিকরাও আজ সত্য লেখতে পারেন না… এরশাদ

সাংবাদিকরাও আজ সত্য লেখতে পারেন না… এরশাদ

কালের খবর প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,দেশবাসী আজ শান্তিতে ঘুমাতে পারে না। অজানা আতংক বিরাজ করছে। সাংবাদিকরাও আজ সত্য লেখতে পারেন না।
মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে সাবেক এ রাষ্ট্রপতি এসব কথা বলেন।
এরশাদ বলেন, দেশের সর্বক্ষেত্রেই অস্থিরতা বিরাজ করছে। মানুষ শান্তিতে নেই, নিরাপত্তা নেই। দেশের মানুষ আজ অবরুদ্ধ। আর এ থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।
এরশাদ আরো বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সামনে আমাদের সম্ভাবনা আছে। তাই দলে দলে মানুষ জাতীয় পার্টির পতাকাতলে জড়ো হচ্ছে। মানুষ সুযোগ খুঁজছে। সুযোগ পেলে আওয়ামী লীগ ও বিএনপি উভয়কেই প্রত্যাখান করবে।
তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি দেশকে সন্ত্রাস ও দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি।
বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব একেএম শফিকুল ইসলাম রঞ্জু ও সহ-সভাপতি তসলিম উদ্দিন মুন্সিসহ শতাধিক নেতাকর্মীর এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, মেজর অব. খালেদ আখতার প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com