শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে  বখাটে যুবক আটক। কালের খবর

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে  বখাটে যুবক আটক। কালের খবর

শফিকুল ,সরিষাবাড়ী প্রতিনিধি , কালের খবর  : 
জামালপুরের সরিষাবাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিন মিয়া ( ২৩) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।   রবিবার সন্ধ্যায়  উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা  গ্রাম থেকে তাকে আটক করা হয় ।

অভিযোগ সুত্রে জানা যায, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের মোকাদ্দেস আলীর বখাটে ছেলে রবিন মিয়া  প্রতিবেশী এক সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল । এ প্রস্তাবে কান না দেয়ায় বুধবার  (২১ আগস্ট) গভীর রাতে প্রতিবেশী ওই নারীর ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী ডাক চিৎকার করলে রবিন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে বিষয়টি রবিনের পরিবারকে জানালে কোন বিচার না পেয়ে সরিষাবাড়ী থানায় ধর্ষণের চেষ্টায় রবিনের বিরুদ্ধে অভিযোগ দেয় ওই নারী।  অভিযোগ পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রবিনকে তার  নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম  জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।  তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।  সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com