বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হঠাৎ ডিপজলের বাড়িতে অভিনেত্রী জয়া আহসান। কালের খবর

হঠাৎ ডিপজলের বাড়িতে অভিনেত্রী জয়া আহসান। কালের খবর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে অভিনয় করছেন তিনি। করোনার মধ্যে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন জয়া। করোনা ভয় পেছনে ফেলে কিছুদিন আগে একটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি।

এদিক হঠাৎ অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে গিয়েছেন জয়া আহসান! বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। কিন্তু কেন?

মূল ঘটনা হলো, চার বছর আগে ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শুরু করেন মাহমুদ দিদার। সিনেমাটির শেষ লটের শুটিং বাকি ছিল। আর তা শেষ করতেই সাভারে ডিপজলের বাড়িতে অবস্থান করছেন জয়া।

গত ২৬ সেপ্টেম্বর থেকে সরকারি অনুদানের এ সিনেমার শেষ লটের শুটিং শুরু করেছেন নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন—সাভারে ডিপজল সাহেবের বাড়িতে শুটিং করছি। জয়া আহসান, গাজী রাকায়েত ভাইসহ অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। আশা করছি, এই লটে সিনেমাটির কাজ শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারব।

‘বিউটি সার্কাস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। এর গল্পে জয়া একজন সার্কাস শিল্পীর চরিত্রে অভিনয় করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com