বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মিশা-জায়েদ বয়কট প্রসঙ্গে ডিপজলের বক্তব্য, সানী যা বললেন। কালের খবর

মিশা-জায়েদ বয়কট প্রসঙ্গে ডিপজলের বক্তব্য, সানী যা বললেন। কালের খবর

এম আই ফারুক শাহজী,  কালের খবর : 

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ডাক দিয়েছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। মঙ্গলবার (১৪ জুলাই) এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে এ সিদ্ধান্ত নেন।
এর প্রতিবাদে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করে সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।
চিত্রনায়ক ওমর সানী ডিপজলের বিষয়টির সমালোচনা করে ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে। দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গা দরকার নাই।
ওমর সানীর ডিপজলের ঘোষণাকে অর্থহীন উল্লেখ করে বলেন, গত শিল্পী সমিতির নির্বাচন কালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ।  শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছভাবে থাকবে, করেননি? করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না ( ডিপজল সাহেব) আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন করেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com