শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাদারীপুরে নকল পণ্য উৎপাদনকারী কারখানা সিলগালা। কালের খবর

মাদারীপুরে নকল পণ্য উৎপাদনকারী কারখানা সিলগালা। কালের খবর

 টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি, কালের খবর : 

জানা গেছে, দীর্ঘদিন ধরে দারাদিয়া গ্রামের মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মালিক আব্দুর রশিদ বিভিন্ন নামিদামি ব্রান্ডের পণ্য নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। মঙ্গলবার দুপুরে এই কারখানায় নকল পণ্য উৎপাদনের সময় পুলিশ ও গোয়েন্দাদের সহযোগিতায় বিভিন্ন রকমের মেশিন ও পণ্য জব্দ করা হয়। তবে এ সময় মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

মাদারীপুর ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে হ্যান্ড সেনিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিকসহ কমপক্ষে ২০ ধরনের নকল পণ্য তৈরি করে এবং সুনামগঞ্জ, মৌলভী বাজার, ঢাকা ও খুলনাসহ বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে বাজারজাত করে আসছিল। মঙ্গলবার দুপুরে নকল এ সব পণ্য তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই কারখানায় বিভিন্ন নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে ওই কারখানা থেকে প্রায় ২০ ধরনের নকল পণ্য ও উৎপাদনে ব্যবহৃত মেশিন পাওয়া যায়। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মালিক না থাকায় কারাখানা মালিকের বোনের কাছে জরিমানার রশিদ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com