বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রমিক থেকে কোটিপতি | কালের খবর :

শ্রমিক থেকে কোটিপতি | কালের খবর :

  • নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

সময়ের ব্যবধানে শ্রমিক থেকে কোটিপতি! মনে হচ্ছে সিনেমার কাহিনী। কিন্তু আফ্রিকায় এক খনি শ্রমিকের বেলায় এমনটিই ঘটেছে। সানিনিউ লায়জার পাওয়া তানজানাইট পাথর দুইটির ওজন ছিল প্রায় ১০ কেজি।

এই মূল্যবান রত্নটি সরকারকে হস্তানতর করলে গত ২৪ জুন তানজানিয়া সরকার লায়জারকে ৭.৭৪ বিলিয়ন তেলজানিয়ান শিলিং বা ৩.৩৫ মিলিয়ন ডলারের একটি চেক হস্তান্তর করেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি ৪৭ লক্ষ টাকা।

লায়জার থাকেন তানজানিয়ার ময়ানারা অঞ্চলের সিমানজিরো জেলায়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়জার বলেন, আমি আমার বাড়ির কাছে এর অর্থ দিয়ে একটি স্কুলটি প্রতিষ্ঠা করতে চাই। আশেপাশে এমন অনেক দরিদ্র লোক রয়েছে যারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর সামর্থ রাখে না।

তিনি একটি শপিং মল খুলার কথা জানিয়ে বলেন, আমি নিজে শিক্ষিত নই তবে আমি পেশাদার বিষয়গুলো পছন্দ করি। তাই আমি চাই আমার বাচ্চারা পেশাগতভাবে ব্যবসা পরিচালনা করুক।

স্থানীয় এক ভূতত্ত্ববিদ জানান, তানজানাইট পৃথিবীর বিরল রত্নগুলোর মধ্যে একটি। সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় এই রত্নটি। তবে আগামী ২০ বছরের মধ্যে বিশ্বে রত্নটির সরবরাহ কমবে বলে ধারণা করা হচ্ছে।

রাতারাতি ধনী হওয়া লায়জার বলেন, আমি একটি গরু জবাই করে বড় পার্টি দিতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে বিষয়টি উদযাপন করতে চাই।

রায়জারকে অর্থে নিরাপত্তার কথা জিজ্ঞাসা করা হলে, জানান তিনি নিরাপদেই আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com