শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, গ্রেফতার ৪ জন। কালের খবর

ঝিনাইদহে গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, গ্রেফতার ৪ জন। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রিতিনিধি্,কালের খবর : ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জোরপুর্বক এক গৃহবধুর নগ্ন ছবি তু৷ লে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।

ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার একসহযোগি। এসময় আটককৃতরা বাড়ীর ভিতর ঢুকে গৃহবধু ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগিকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েকদিক তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। পরে গোয়েন্দা পুলিশ বিকাল থেকে সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com