শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
হাসপাতালে ভর্তি শাকিব

হাসপাতালে ভর্তি শাকিব

কালের খবর : ব্যাংকক ও কলকাতায় কয়েকবার যাওয়া-আসার কারণে গরম-ঠান্ডা মিলিয়ে আবহাওয়াজনিত জ্বরে আক্রান্ত হন শাকিব খান। তবে নতুন ছবি ‘সুপার হিরো’-এর শুটিং শিডিউল থাকার কারণে তিনি দেরি না করে অস্ট্রেলিয়া রওনা করেন। তবে সেখানে পৌঁছানোর পর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। তাই নতুন ছবি ‘সুপার হিরো’-এর শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। এখন অস্ট্রেলিয়ার সিডনির এক হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব।

শাকিব খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠজন চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়। তিনি বলেন, শাকিব খান ভাইরাস জ্বরে আক্রান্ত হবার কারণে এখনো শুটিং শুরু করতে পারেননি। এমনকি ঠান্ডা বেশি লাগার কারণে তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না। আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে সিডনির একটি হাসপাতালে রয়েছেন।

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবিসহ অনেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com