শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহের আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একই পরিবারের নিহত ২। কালের খবর

ঝিনাইদহের আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একই পরিবারের নিহত ২। কালের খবর

ঝিনাইদহ থেকে সাঈদুর রহমান, কালেে খবর :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে আধিপত্ত্য বিস্তাার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধুলিয়াপাড়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে অভি হোসেন (৩০) ও মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪০)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মকবুল হোসেন মন্ডল ও আব্দুর রশিদ খা গ্রুপের মধ্যে ধুলিয়াপাড়া গ্রামে দীর্ঘদিন আধিপত্ত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। বিবাদমান দুই গ্রুপই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মকবুল মকবুল ও আব্দুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার দুপুরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের লোকজন মকবুল মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে মকবুল মহুরী মন্ডলের ভাইপো অভি হোসেন, লাল্টু মন্ডল ও মনজের মন্ডল গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মনজের মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ধুলিয়াপাড়া গ্রামের বিবাদমান উভয় গ্রুপ বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুনের সমর্থক ছিল। তবে দীর্ঘদিন মকবুল হোসেন মন্ডল গ্রুপের সাথে চেয়ারম্যানের রাজনৈতিক মতানৈক্য চলে আসছে। লাশ মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। গ্রামটিতে থমথমে ভাব বিরাজ করায় সংঘর্ষ ও ভাংচুর লুটপাট প্রতিরোধ করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com