শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে আটক ছাত্রলীগ নেতা, বিয়ের মুচলেকা দিয়ে মুক্ত। কালের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে আটক ছাত্রলীগ নেতা, বিয়ের মুচলেকা দিয়ে মুক্ত। কালের খবর

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি,কালের খবর :

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সুমন খানকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (৬মে) সকাল ১১ টায় তাকে আটক করা হয়। অভিযোগে জানায়, তাদের গ্রামের বাড়ী কাকড়াবুনিয়া ইউনিয়নের ভয়াং ৫ নম্বর ওয়ার্ডে। তার বাবা ঢাকায় চাকুরীর সুবাদে সে এ বছরে ঢাকার মধ্যবাড্ডার বকুল নেছা বিএন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।এসএসসি পরীক্ষার পর বাড়ীতে আসলে করোনা পরিস্থিতীর কারনে ঢাকায় যাওয়া সম্ম্ভব হয়নি। তাদের বাড়ীর পাশ্ববর্তী সুমন খান তাকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু মেয়ে তাতে সাড়া না দেয়ায় সুমন তাকে বিভিন্ন ভাবে বিরক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। গত ১ মে তারিখে দুপূরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে সুমন গৃহে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ীর লোকজনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চললেও কোন সুরাহা না হওয়ায় আজ সকালে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মেয়ে। পরবর্তীতে পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগকারী লিখিতভাবে তার অভিযোগ স্থগিত করেছে। উভয় পক্ষের আপোশ মিমাংসায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মেয়েটিকে বিয়ে করার অঙ্গীকার দিয়েছে।
এবিষয়ে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল সিকদার জানান, তিনি বিষয়টি ঠিক জানেনা,তবে সুমন মজিদবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com