বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
অভিনেত্রীর স্বামীকে খুন

অভিনেত্রীর স্বামীকে খুন

কালের খবর ডেস্ক: স্বামীকে খুন করার অভিযোগে এক তামিল অভিনেত্রীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ৷ অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, তার স্বামী তাকে খোলামেলা ভিডিওতে অভিনয় করার জন্য চাপ দিচ্ছিল বলেই তিনি তার স্বামীকে খুন করেছেন৷

সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, তদন্তকারী পুলিশ জানিয়েছেন, শ্রুতি চন্দ্রলেখা নামের এই অভিনেত্রী তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন৷ তার স্বামী তাকে খোলামেলা ভিডিওতে অভিনয়ের চাপ দিচ্ছিল৷ এই কারণেই সে তার পাঁচ সঙ্গীর মদতে স্বামী এস রোলান্ড পিটার প্রিন্জোকে খুন করেন ও পলায়মকোট্টাই তিরুনেলিভলি জেলায় মৃতদেহ কবর দিয়ে দেন৷

পুলিশ চন্দ্রলেখার সঙ্গী প্রিন্সন গান্ধি ম্যাথিনায়নস, বিজয়, বিনোদ, নির্মল ও রফিককে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করেছে৷ যদিও অন্য দুই সঙ্গী উমাচন্দ্রন ও এলিসা পলাতক৷ চন্দ্রলেখা তার প্রথম স্বামী মঞ্জুনাথকে ডিভোর্স দেওয়ার পর প্রিন্জো নামের ব্যবসায়ীর সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন৷ কিন্তু ব্যবসায় লোকসান হওয়ার কারণে তারা মাদুরাবেয়াল এলাকার চলে আসেন৷

তদন্তকারী অফিসার জানিয়েছেন, প্রিন্জো তার দুই বন্ধু উমাচন্দ্রন ও প্রিন্সনের সঙ্গে নিরুনেলবলি এলাকার অনলাইন কাজ শুরু করে৷ কিন্তু সেখানেও তার ব্যবসায় ক্ষতি হতে থাকে৷ এরপরে উমাচন্দ্রন ও প্রিন্সন তাদের টাকা ফেরৎ চাইতে শুরু করে৷ পয়সা ফেরচ দেওয়ার জন্যই প্রিন্জো খোলামেলা সাইটের জন্য এডাল্ট ভিডিও বানানোর কথা ভাবে ও চন্দ্রলেখাকে ছবিতে অভিনয় করার কথা বলে৷

চন্দ্রলেখা জানিয়েছেন, প্রিন্জো চন্দ্রলেখাকে দিয়ে সেই সব ভিডিওতে গ্রুপ সেক্স করাতে চেয়েছিল৷ কিন্তু চন্দ্রলেখা সে কাজে মানা করে৷ এতে বিরক্ত হয়েই চন্দ্রলেখা প্রিন্জোকে খুন করার পরিকল্পনা করে৷ প্রিন্জো বেঙ্গালুরু গেলে সে উমাচন্দ্রন ও প্রিন্সনের সঙ্গে যোগাযোগ করে৷

পরিকল্পনা অনুযায়ী, দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় চন্দ্রলেখা৷ প্রিন্জো অজ্ঞানু হয়ে গেলে তার বাকিদের সঙ্গে মিলে তার হাত পা বেঁধে কবর দিয়ে দেয়৷ এরপরেই তারা প্রিন্জোর বাড়ি থেকে ৭৫ লক্ষ টাকা ও দামী জিনিষ হাতিয়ে নেয়৷

প্রিন্জোর ভাই জাস্টিন তাকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ঘটনা প্রকাশ্যে আসে৷ তদন্তের পরেই সত্য জানতে পারে পুলিশ৷ এরপরেই প্রিন্জোর দেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনার পর থেকে চন্দ্রলেখাও পলাতক ছিল৷ বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ কাতে শেষমেশ গ্রেফতার করে৷

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com