শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ওসিকে কল দিলে রোগীকে হাসপাতালে নেবে পুলিশ। কালের খবর

ওসিকে কল দিলে রোগীকে হাসপাতালে নেবে পুলিশ। কালের খবর

মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন রয়েছে মৌলভীবাজার। এ সময় যানবাহনের অভাবে কোনো রোগীকে হাসপাতালে নিতে সমস্যা হলে তা সমাধানে এগিয়ে আসবে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা করোনাভাইরাস মোকাবিলা কমিটির সভায় এ ঘোষণা দিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

তিনি বলেছেন, ‘আমাকে ফোনে কল করলেই রোগীকে হাসপাতালে পৌঁছে দেবে পুলিশ। মৌলভীবাজার লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটে অনেক যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অনেক রোগী হাসপাতালে যেতে পারছেন না। সেই মানবিক দিক চিন্তা করেই আমি এ উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে (০১৭১৩৩৭৪৪৪০) কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। এছাড়া, কোনো পরিবারে যদি খাদ্য সংকট থাকে, তাহলে আমরা পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছে দেব। পুলিশ সুপার ফারুক আহমেদ স্যারের নির্দেশে ইতোমধ্যে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন প্রান্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ আমরা পুলিশ সদস্যরা চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। যেকোনো বিপদে জনগণের পাশে পুলিশ সব সময় থাকবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com