শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরা সদর হাসপাতালের এক কাটুন ক্যানোলা সহ ঝাড়ুদার আটক। কালের খবর

সাতক্ষীরা সদর হাসপাতালের এক কাটুন ক্যানোলা সহ ঝাড়ুদার আটক। কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা , কালের খবর : সাতক্ষীরা সদর হাসপাতালের সাধারণ রোগিদের জন্য ব্যবহৃত সরকারি এক কাটুন আইভি ক্যানোলা সহ চুরিকৃত মাল দোকানে বিক্রির সময় সদর হাসপাতালের ঝাড়দার কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনেই এই ঘটনা ঘটে। ধৃতের নাম বিশু দাস। সে সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের রণজিত দাসের ছেলে। সদর হাসপাতালের সামনের মা সার্জিক্যাল দোকানদার ইব্রাহিম খলিল জানান, সদর হাসপাতালের ঝাড়দার বিশু মিয়া হাসপাতাল থেকে সরকারি ভাবে বরাদ্দকৃত এক কাটুন আইভি ক্যানোলা চুরি করে হাসপাতালের সামনের দোকান আহসান সার্জিক্যাল এ পৌছে দেয়ার জন্য একটি ভ্যানে করে পাঠায়। কিন্তু ভ্যানচালক ভুল করে আহসান সার্জিক্যালে না যেয়ে মা সার্জিক্যালে যেয়ে আহসান সার্জিক্যাল খোঁজ করে। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে কাটুন খুলে দেখে হাসপাতালের সরকারি ক্যানোলা। তখন বিয়ষটি নিয়ে স্থানীয়দের ডেকে ভ্যানওয়ালার দেয়া তথ্যনুযায়ী বিশুকে আটক করে পুলিশে খরব দেয়। সাতক্ষীরা সদর থানার এসআই এনামুল হক তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে উক্ত ক্যানোলার কাটুন সহ তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। সিজার লিস্ট সেরে তাকে রাতে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কাফি ঘটনাস্থলে যান। এরপর সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ঘটনাস্থলে যেয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। রাতে এসআই এনামুল জানান, ধৃত বিশুকে থানায় আনা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে স্থানীয়দের অভিযোগ এঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে। ঘটনার পেছনে হাসপাতালের স্টোরকিপার জড়িত আছে কি না সে বিষয়ে ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী সাধারণ মানুষের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com