বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সংসদ সদস্যের আশ্বাসে অবস্থান ছেড়েছেন ব্যবসায়ীরা

সংসদ সদস্যের আশ্বাসে অবস্থান ছেড়েছেন ব্যবসায়ীরা

কালের খবর: সড়ক অবরোধ করে স্লোগান ও বক্তৃতা চালান তারা। নীলক্ষেত মোড় থেকে বিডিআর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুর ১২টার দিকে নিউ মার্কেটের দক্ষিণে দিকের ১ নম্বর গেইটের সামনে সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা।
বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস সেখানে যান। তিনি ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে তাপস বলেন, “আমি আপনাদের সঙ্গে একমত। নিউ মার্কেটের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা তারা পুনর্বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস। “আগামীকাল আমি দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা রাস্তাটি ছেড়ে দিন, এতে মানুষের কষ্ট হচ্ছে।”
এরপর ৫টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্বে সড়কে নেমে এসেছিলেন ব্যবসায়ীরা।
সমিতির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, “ডিএসসিসির কিছু অসৎ কর্মকর্তা নিউ মার্কেটকে দ্বিতীয় তলা করতে চাচ্ছে। এটা ঐতিহ্যবাহী মার্কেটের অবকাঠামো নষ্ট করবে।”
অবরোধের সময় পুলিশ গেলেও ব্যবসায়ীরা অবস্থান ছাড়েননি।
নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন্স) শের আলম বলেছিলেন, “পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলেও তারা যায়নি। তবে কোনো মারামারি বা পরিবহন ভাংচুর করেনি তারা।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com