বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নতুন ইতিহাস লিখেছি আমরা, অভিনন্দন তরুণ বাঘেরা!’ : জয়া। কালের খবর

নতুন ইতিহাস লিখেছি আমরা, অভিনন্দন তরুণ বাঘেরা!’ : জয়া। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :
মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার আর অভিনয় গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন জয়া। সেখানেও পেয়েছেন নানা সম্মাননা। গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন—‘কী জয়! নতুন ইতিহাস লিখেছি আমরা। অভিনন্দন তরুণ বাঘেরা!’

ভারতকে উড়িয়ে বাংলাদেশ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে। আকবর আলীর দল দক্ষিণ আফ্রিকায় জিতেছে শ্রেষ্ঠত্বের মুকুট। প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশ পেল শিরোপার স্বাদ। এ নিয়ে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। জয়া আহসান ছাড়াও শোবিজ অঙ্গনের অনেক তারকারা তাদের ফ্যান পেজ ও ফেসবুক অ্যাকাউন্টে বিজয়ের অনুভূতি ব্যক্ত করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com