বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চিত্রনায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় নির্মাণ করলেন মসজিদ। কালের খবর

চিত্রনায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় নির্মাণ করলেন মসজিদ। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :
চিত্রনায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মসজিদ নির্মাণ করছেন। এরই মধ্যে মসজিদের কাজ উদ্বোধন করেছেন তিনি।

উদ্বোধনের সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মায়ের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন রোজিনা। তবে মাঝেমধ্যে আসেন বাংলাদেশে। এখন তিনি নিজ গ্রামে রয়েছেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ছোটবেলায় রাজবাড়ীর গোয়ালন্দে কেটেছে। এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে।

তিনি বলেন, মায়ের কড়া শাসনে কেটেছে ছোটবেলা। তবে বাবা একটু নরম স্বভাবের ছিলেন। তাই দুষ্টুমি করলেও ছাড় পেয়ে যেতাম। তবে মায়ের শাসন যে কতটা মিষ্টি, তা এখন অনুভব করতে পারি। ‘তবে যত দূরেই থাকি, স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালোলাগা থেকেই বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করছি।’

রোজিনা আরও জানান, মসজিদের পাশাপাশি এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com