বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কালের খবর

 

আক্তার হোসেন ভূঁইয়া, কালের খবর : 
সঠিক ‘দলিল যার ভূমি তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা মুরাদনগর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ১৫ ই মে বৃহস্পতিবার সকাল ১১ টায় অফিস চত্ত্বরে দলিল লেখকগণকে পেশাগত দক্ষতাবৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরন বিষয়ক অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালনা ও সভাপতিত্ব করেন রওশন সাদিয়া, মুরাদনগর সাব-রেজিস্ট্রার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নারায়ন মন্ডল, দেবিদ্বার সাব- রেজিস্ট্রার।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখকগন।
প্রশিক্ষকগণ ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন আইন সহ হিন্দু ও মুসলিম ফারায়েজ আইন সম্পর্কে ব্যাপক আলোচনা করে, দলিল লেখকগন তাদের মতামত প্রকাশ করেন এবং বিভিন্ন দলিল সংক্রান্ত প্রশ্ন করে সঠিক উত্তর জেনে নেন।
প্রশিক্ষকগন বলেন সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য দলিল লেখকদের কাছে আসেন আপনারা দলিল লেখকগণ মানুষকে সঠিক সুপরামর্শ দিবেন, আপনাদের সঠিক কাজের মাধ্যমে রেজিস্ট্রেশন সেক্টর স্বর্ণ শিখরে এগিয়ে যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com