শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রূপগঞ্জে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সোহানকে বহিষ্কার, দু’দিনের রিমান্ডে। কালের খবর

রূপগঞ্জে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সোহানকে বহিষ্কার, দু’দিনের রিমান্ডে। কালের খবর

ইমরান ভূঁইয়া শুভ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে, কালের খবর : রূপগঞ্জে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে তুলে নিয়ে দুদিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণের ঘটনার অন্যতম তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক মো. মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করাহয়। অপরদিকে গ্রেপ্তারকৃত দুই আসামি তৌসিফ ও আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন রফিকুল ইসলাম) জানান, গত বৃহস্পতিবার তারাব পৌরসভার গন্ধর্বপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক শিক্ষার্থীকে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও রূপসী প্রধান বাড়ী এলাকারআবু কালামের ছেলে আবু সুফিয়ান সোহান, গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ, কর্নগোপ এলাকার আব্দুল হামিদের ছেলে আফজালসহ ৬/৭ জোরপূর্বক তুলে নিয়ে ২ দিন আটক রেখে পালাক্রমে গণধর্ষণ করে শুক্রবার গভীররাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা ফেলে রেখে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শনিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তৌসিফ ও আফজাল গ্রেপ্তার করেন। অপরদিকে একইদিন আরেক আসামি তারাব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে ৮৬ বোতল ফেনসিডিল ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আশুগঞ্জ থেকে আশুগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করলে রূপগঞ্জ পুলিশ তাকে এ ধর্ষণ মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com